Anurager Chowa : বাংলা ধারাবাহিক চ্যানেল গুলোর মধ্যে একটি জনপ্রিয় চ্যানেল হল স্টার জলসা (Star Jalsha)। এই চ্যানেলের সম্প্রতি, টপার সিরিয়াল হল ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chowa) যা সকলেরই বেশ প্রিয়। এই ধারাবাহিক এবার আঁটঘাট বেঁধে নেমে পড়েছে ময়দানে। একবার টিআরপি স্থান হাতছাড়া হয়েছে তো কি হয়েছে, আবার নিজেদের পরিশ্রমে নিজেদের জায়গা ফিরিয়ে আনবে । আর তাই ধারাবাহিকে আনছে মহা চমক।
ধারাবাহিকে সবাই ভালো হয়ে গেলেও, ভালো হয়নি মিশকা। সে তার ছল চাতুরীতে বদ্ধ পরিকর। আবারও সে নতুন ছল করেছে। সে এতটাই জেদি যে নিজের অধিকার ছিনিয়ে নেবেই। ধারাবাহিকের বর্তমান কাহিনীতে দেখা যাচ্ছে, তিস্তাকে কয়েকজন গুন্ডা বিপদে ফেলে। বিপদে দেখে রত্না দেবী দীপাকে ফোন করে। দীপা গিয়ে তিস্তাকে উদ্ধার করে।

বাড়ি ফিরে আসায়, সকলেই রত্না দেবীকে ধন্যবাদ জানায়। রত্নাও জানায় সে সবসময় তাদের পাশে রয়েছে। তিস্তা ফিরে আসার আনন্দে সবাই মিলে ঠিক করে বাইরে কোনো রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করবে। এরপর দেখা যায়, বাড়িতে কয়েকজন ইভেন্ট ম্যানেজমেন্টের লোক আসে। তারা জানায়, সেনগুপ্ত বাড়ি থেকে তাদের কাছে ফোন গেছে ইভেন্ট অরগানাইজেশনের জন্য।
সকলেই এই কথা শুনে অবাক হয়ে যায়। সবাই জিজ্ঞাসা করতে থাকে, অর্ডার কে দিয়েছে? তখন মিশকা লাল শাড়ি, গয়না পড়ে এসে জানায়, ‘অর্ডার টা আমি দিয়েছি। আজ আমার পাঁচ মাসের সাধ যে, তাই আজকে আমার তরফ থেকে সবাইকে নেমন্তন্ন। আমি নিজে কিছু ধামাকাদার অ্যারেঞ্জমেন্ট করেছি। আর কিছু গেস্ট দেরও ডেকেছি। ওরা এক্ষুণি চলে আসবে।’

মিশকার এই ক্রিয়াকলাপে রেগে যায় সূর্য। সবকিছু ভেঙে ফেলতে যায়। তারপর দেখা যায় সেনগুপ্ত বাড়িতে হাজির হয়েছে মিডিয়া। লাবণ্যকে সাধের থালা সাজাতে বলে মিশকা। লাবণ্য সেনগুপ্ত রেগে আগুন হয়ে যায় তারপর বাধ্য হয়ে দীপা সেই থালা সাজায়। এরপর আর কি কি পরিকল্পনা করে রেখেছে মিশকা সেটাই এখন দেখার।









