Anurager Chowa : স্টার জলসার (Star Jalsha) যে ধারাবাহিকের দিকে দর্শকদের দৃষ্টি রয়েছে সেই ধারাবাহিকটি হল ‘অনুরাগের ছোঁয়া’। ধারাবাহিকের প্রত্যেক দর্শকই জানেন আবারও কাছাকাছি এসে গেছে সূর্য-দীপা। মিশকাও ইতিমধ্যে শাস্তি পেয়েছে, মিশকা শাস্তি পেলে কি হবে কিছুতেই দীপা-সূর্যকে শান্তিতে থাকতে দেবে না। আবার সে ফিরে আসবে। ফাঁস হল অনুরাগের ছোঁয়ার সেই আগাম পর্ব।
মিশকাকে মারার অপরাধে সূর্যকে কোর্টে তোলা হয়। সূর্য সবসময় বলে এসেছে সে মারেনি মিশকাকে। কিন্তু তার কথা কেউ শোনেনি। কারণ কোনো প্রমাণ নেই যে সে মারেনি। তবে দীপা বলেই ছিল সূর্য যে নির্দোষ সেটা প্রমাণ করবেই। আর সত্যি সত্যিই সে প্রমাণ করল মিশকা মরেনি, সূর্য নির্দোষ।

সূর্যকে নির্দোষ প্রমাণ করতে মিশকাকে কোর্টে নিয়ে আসে দীপা। সবাই মিশকাকে দেখে অবাক হয়ে যায়। মিশকা সবটা সবার সামনে স্বীকার করে নেয়। তার মধ্যে কোনো রকম অপমানিত বোধ নেই। সে দিব্যি হেসে হেসে কথা বলছে। এমনকি সূর্যকে সে বলছে, ‘আমি সব স্বীকার করে নিয়েছি, আমাকে বিয়ে করবি তো।’ এরপর কোর্ট রায় দেয় মিশকাকে জেল হেফাজতে রাখার।
মিশকা চলে যাওয়ার আগে বলে যায়, ‘যত আনন্দ করার করে নাও দীপা মনে রেখো মিশকা সেন ফিরে আসবেই। আমাদের আবার দেখা হবে। মিশকা সারাজীবন এখানে থাকবে না। আমি ফিরে আসবই। এবার একা না আমার সাথে বেবি আসবে। ‘ মিশকা গ্রেফতার হওয়ার পরও তার মধ্যে নেই কোনো অপরাধবোধ। সবসময় হেসেই যাচ্ছে। মিশকা একেবারে মানসিক রোগীতে পরিণত হয়েছে।

এরপর মিশকা কোন রূপে সূর্য দীপার জীবনে আগুন লাগাতে আসে সেটাই দেখার। তবে খুব ভয়ংকর রূপে আসতে চলেছে তা বলায় যায়। অন্যদিকে সোনা-রূপা আনন্দে মাতোয়ারা। তাদের বাবা এতদিন পর আবার বাড়ি ফিরছে তাই দেখে। সূর্যকে বাড়িতে ফিরে আনা হয় অনেক ধুমধাম করে। এবার সেনগুপ্ত বাড়িতে লেগে গেল আনন্দের জোয়ার।









