Srijla Guha : ছোটো পর্দার জনপ্রিয় মুখ সৃজলা গুহ (Srijla Guha)। সৃজলাকে চেনেনা এমন মানুষ কম আছে। ২০২১ সালে স্টার জলসায় (Star Jalsha) ‘মন ফাগুন‘ ধারাবাহিকে চুটিয়ে অভিনয় করেছিলেন সৃজলা। সেই থেকেই সৃজলার জনপ্রিয়তা। ধারাবাহিক শেষ হয়ে গেলেও সৃজলার জনপ্রিয়তা শেষ হয়নি। এই ধারাবাহিকের পর আর কোনও ধারাবাহিকে তেমনভাবে দেখা যায়নি।
আর তাই দর্শকরা খোঁজ করছিলেন। এবার আর চিন্তা নেই, সৃজলা আবার ফিরছেন টিভির পর্দায়। মন ফাগুনে জুটি বেঁধেছিলেন শন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। সেই জুটি বেশ হিট হয়েছিল। এবার কার সাথে জুটি বাঁধছেন। তা জানা যায়নি, তবে খুব শীঘ্রই স্টার জলসার পর্দায় ফিরছেন অভিনেত্রী। স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘কথা’ (Kothha) তে দেখা যাবে।

এই ধারাবাহিকে একটি বিশেষ চরিত্রে দেখা যাবে। তিনি একজন সঞ্চালকের ভূমিকায় অভিনয় করবেন। ধারাবাহিকের নায়ক শেফ এভির সাক্ষাৎকার নিতে আসবেন একজন সেলিব্রেটি শেফ। আর সেই শোয়ের সঞ্চালনা করবেন অভিনেত্রী। সদ্য সেই প্রোমো প্রকাশ্যে এসেছে। সেখানেই দেখা গেছে সৃজলাকে।
আরও পড়ুনঃ ভক্তি নাকি ভয়! কার হবে জয়? রইল চমকে দেওয়া আসন্ন সিরিয়ালের নতুন প্রোমো
এই ধারাবাহিকে তার আসল নামই রাখা হয়েছে। ধারাবাহিকের বর্তমান কাহিনীতে দেখা যাচ্ছে, এভির পরিবারে এখন বিপদ। সেই বিপদ কি ঘুচবে? সেটাই এখন দেখার। কি হয় না হয় উত্তর মিলবে আগামী এপিসোড থেকে। উল্লেখ্য, কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট দেখা যাচ্ছে, সৃজলা নাকি আবার ফিরছেন। সোশ্যাল মিডিয়ার পোস্ট অনুযায়ী, ধারাবাহিকের নাম কৌটন। ধারাবাহিকে থাকছেন শন-সৃজলা এবং অনামিকা।
সম্পর্কে বদলে যাবে কৌটনে….প্রতিবাদী রাশির স্বপ্ন একদিন বড় সিঙ্গার হবে… কিন্তু ভাগ্যের পরিহাসে ডক্তর পিকলুর সাথে বিবাহ বন্ধনে বাঁধা পড়ে রাশি… কিন্তু একদিকে বিধবা বৌদি হনুকথা (অনামিকা) অন্যদীকে অসহায় রাশি (সৃজলা) কোন দিকে মোড় নেবে পিকলু (শন) এর ভাগ্য..???? কৌটন আসছে শুধুমাত্র স্টার জলসায় । প্রমো অন এয়ার (ম্যাজিক মোমেন্ট) শন ব্যানার্জি, সৃজলা গুহ, অনামিকা। তবে এই খবরের সত্যতা সম্পর্কে এখনও চ্যানেলের তরফে কিছু জানা যায়নি।









