ভ্রমণপ্রিয় বাঙালির অল টাইম ফেবারেট জায়গার মধ্যে অন্যতম উত্তরবঙ্গ। আর উত্তরবঙ্গের প্রবেশদ্বার হল নিউ জলপাইগুড়ি স্টেশন (NJP Station)। আপনার গন্তব্য ভিড়ে ঠাঁসা দার্জিলিং, সিকিম হোক বা অফবিট কোনো লোকেশন NJP স্টেশন দিয়েই যেতে হবে। তবে এবার এনজেপি স্টেশনে বেশ কিছু বড় বদল এনেছে ভারতীয় রেল। তাই ঘুরতে যাওয়ার প্ল্যান থাকলে এই প্রতিবেদনটি অবশ্যই পড়ুন।
NJP Station এ বড় বদল
গতকাল অর্থাৎ মঙ্গলবার রেলের তরফ থেকে একটি দারুণ খুশির খবর দেওয়া হয়েছে। নিউ জলপাইগুড়ি স্টেশনে দুটি নতুন প্ল্যাটফর্ম নির্মাণের কাজ চলছিল। এবার সেটা শেষ হয়ে গিয়েছে বলে জানালো উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে। ফলে মোট ব্রডগেজ প্ল্যাটফর্মের সংখ্যা বেড়ে হল আটটি। অর্থাৎ একইসময়ে আরও বেশি ট্রেন স্টেশনে দাঁড়াতে পারবে, যেটা পর্যটকদের জন্যই ভালো। কিন্তু একইসাথে ঘটেছে আরও একটি ঘটনা যেটি অনেককেই কনফিউজ করে দিতে পারে।
বদলে গেল NJP Station এর প্লাটফর্ম নাম্বার
নয়া দুই প্ল্যাটফর্ম চালু করার পর সেগুলিকেই ১ ও ২ নাম্বার নামকরণ করা হয়েছে। ফলে বাকি প্ল্যাটফর্ম গুলির নামও পরিবর্তিত হয়েছে। রেলের তরফে এই প্রসঙ্গে জানানো হয়েছে, 1A প্ল্যাটফর্মটি বর্তমানে 3নং প্ল্যাটফর্ম করে দেওয়া হয়েছে ও 1 নং প্ল্যাটফর্মটিকে 4নং করে দেওয়া হয়েছে। এছাড়া 2 নং প্ল্যাটফর্ম বর্তমানে 5নং প্ল্যাটফর্ম হয়ে গিয়েছে।
Kindly Note!🚨🚨
New platforms at NJP station started from 3/2/2026.Old Platforms’ New Numbers:
Toy Train: NG
PF 1A = PF 3
PF 1 = PF 4
PF 2 = PF 5 (UP Mainline)
PF 3 = PF 6 (DN Mainline)
PF 4 = PF 7
PF 5 = PF 8New Order: 1-2-3-4-5-6-7-8@ThaneOfTracks @12johitskk pic.twitter.com/GblKvdaVPr
— Malda Town Railway station -ER(UNOFFICIAL)🇮🇳 (@DiptarghaRF) February 3, 2026
এদিন উত্তর-পূর্ব সীমান্ত রেলের জনসংযোগ কর্মকর্তা কে কে শর্মা জানান, এই উদ্যোগ স্টেশনের অবকাঠানোর যেমন উন্নতি করছে তেমনি যাত্রীসুবিধাও বাড়বে। এই পরিবর্তনের লক্ষ্য মসৃণ বোর্ডিং ও ডি-বোর্ডিংয়ের মাধ্যমে যাত্রীসুবিধা বৃদ্ধি করা।









