আধার কার্ড (Aadhar Card) বর্তমানে প্রতিটা ভারতবাসীর কাছেই খুবই গুরুত্বপূর্ণ একটা নথিতে পরিণত হয়েছে। সামান্য স্কুলে ভর্তি থেকে শুরু করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেনিং, সরকারি প্রকল্পে নাম নথিভুক্তকরণ সকল ক্ষেত্রেই এটি জরুরি। তবে এবার জানা যাচ্ছে বড়সড় বদল আসন্ন আধার কার্ডে। ভাবছেন আবার কি নতুন ঘোষণা এল? ফের কি আধার লিঙ্ক কিংবা KYC এর লাইনে দাঁড়াতে হবে? না তেমনটা নয়, জানা যাচ্ছে নতুন অ্যাপ চালু করেছে UIDAI। আর এর ফলেই একেবারে ভোল পাল্টে যেতে চলেছে আধারের।
পাল্টে যাচ্ছে Aadhar Card!
বর্তমানে আধার কার্ডে নাম ছবি সহ ঠিকানা, জন্মের তারিখ ফোন নাম্বার থেকে শুরু করে একাধিক ব্যাক্তিগত তথ্য থাকে। অবশ্য সাথে একটি QR কোডও থাকে। এবার জানা যাচ্ছে এই QR কোডটিই হবে সমস্ত তথ্য জানার চাবিকাঠি। ফলে আধার কার্ড হোল্ডারের সমস্ত ব্যক্তিগত তথ্য এনক্রিপ্টেড থাকবে। নতুন অ্যাপ দিয়ে স্ক্যান করলেই সমস্ত তথ্য দেখতে এপাওয়া যাবে।
কেন হটাৎ বদল?
অনেকেরই মনে হতে পারে হটাৎ কেন এই বদল? এর উত্তর হল অনলাইন ভেরিফিকেশন বা জালিয়াতি বন্ধ করার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। অনেক ক্ষেত্রেই দেখা গেছে আধার কার্ড জমা রাখা হয়, যা পরে অসৎ কাজের জন্য ব্যবহার হতে পারে। কিন্তু নতুন পদ্ধতিতে সেটা আটকানো যাবে বলেই আশা করা হচ্ছে। প্রসঙ্গত, শুধুই কি QR কোড অ্যাপের মাধ্যমে স্ক্যান করলে তবেই সমস্ত তথ্য দেখা যাবে? কিংবা কবে থেকে এই নয়া পদ্ধতি বাধ্যতামূলক হবে? এই সমস্ত প্রশ্নের উত্তর এখনও মেলেনি। তবে নতুন কোনো নোটিশ জারি হলে সেটা আমাদের পেজেই জানানো হবে।









