গ্র্যাচুইটির নিয়মে বড় বদল, এবার বিবাহিত মেয়েরাও পাবে সুবিধা! বড় ঘোষণা সরকারের

বিবাহিত মেয়েরাও গ্রাচ্যুইটি (Gratuity) পাবেন, হ্যাঁ একেবারেই ঠিক দেখছেন। আসলে এতদিন নিয়ম অনুযায়ী বিবাহিত কিংবা ডিভোর্স হয়ে গেলে মহিলারা সরকারি কর্মী পিতার মৃত্যুর পর গ্র্যাচুইটি

Admin

Gratuity rules updated by Government of West Bengal for Death Gratuity Beneficiaries

বিবাহিত মেয়েরাও গ্রাচ্যুইটি (Gratuity) পাবেন, হ্যাঁ একেবারেই ঠিক দেখছেন। আসলে এতদিন নিয়ম অনুযায়ী বিবাহিত কিংবা ডিভোর্স হয়ে গেলে মহিলারা সরকারি কর্মী পিতার মৃত্যুর পর গ্র্যাচুইটি দাবি করতে পারেন না। যদিও বা করতেন সেক্ষেত্রে একাধিক আইনি সমস্যা দেখা যেত। এই সমস্যার সমাধানে রাজ্য সরকারের অর্থ দফতরের পেনশন বিভাগ থেকে নয়া বিজ্ঞপ্তি জারি হয়েছে। যেখানে সরকারি কর্মীর মৃত্যুর পর গ্রাচুইটির নিয়মে বদলে এসেছে।

বিবাহিত ও বিবাহ বিচ্ছিন্না মেয়েরাও পাবে Gratuity এর সুবিধা

সম্প্রতি সরকারের তরফে জানানো হয়েছে সরকার কোনো কর্মীর মৃত্যুর পর তার মেয়ে বিবাহিত হলেও ডেথ গ্র্যাচুইটি দাবি করতে পারে। এক্ষেত্রে ভারতীয় সংবিধানের ৩০৯ নং অনুচ্ছেদ থেকে রাজ্যপাল ওয়েস্ট বেঙ্গল সার্ভিস রুল ১৯৭১ এর ৭ নং নিয়মে সংশোধন হয়েছে। যেখানে পরিবারের সংজ্ঞাকে আরও বিস্তারিত করা হয়েছে।

আরও পড়ুনঃ হোলি সহ একাধিক ছুটি, মার্চ মাসে কতদিন বন্ধ ব্যাঙ্ক? দেখুন ছুটির তালিকা

বিজ্ঞপ্তি অনুযায়ী, মৃত্যুর পর সরকারি কর্মীর পরিবারের আর্থিক সুবিধা পাওয়ার যোগ্যদের তালিকায় বিবাহিত কিংবা বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়েছে এমন মেয়েদেরও যুক্ত করা হয়েছে। অর্থাৎ এখন থেকে কোনো সরকারি কর্মী মারা গেলে তার স্ত্রী বা মহিলা কর্মীর ক্ষেত্রে তার স্বামী সহ পুত্র বা সৎ পুত্র, বিবাহ বিবাহিত, অবিবাহিত ও বিবাহ বিচ্ছিন্না কন্যা, বাবা, মা ও ১৮ বছরের কম ভাই ডেথ গ্রাচুইটি পাওয়ার জন্য যোগ্য।