বাড়ছে যুবসাথী প্রকল্পে আবেদনের লাস্ট ডেট? বড় ঘোষণা করতে পারে নবান্ন!

সামনেই বিধানসভা নির্বাচন, আর তার আগেই কার্যত মাস্টার স্ট্রোক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের বেকারদের জন্য যুবসাথী প্রকল্প (Yuba Sathi Scheme) ঘোষণা করার পর থেকেই ব্যাপক

Nandini

Yuba Sathi Scheme Application Time might extend

সামনেই বিধানসভা নির্বাচন, আর তার আগেই কার্যত মাস্টার স্ট্রোক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের বেকারদের জন্য যুবসাথী প্রকল্প (Yuba Sathi Scheme) ঘোষণা করার পর থেকেই ব্যাপক লাইন পড়তে দেখা গিয়েছে সর্বত্র। হিসেব বলছে গত ৯ দিনে ৭৭ লক্ষ্য আবেদন জমা পড়েছে অফলাইনে ও অনলাইনে মিলিয়ে। তবে এখনও অনেকেরই ফর্ম ফিলআপ করা বাকি আছে বলে মনে করা হচ্ছে। তাই আশা করা হচ্ছে আবেদনের সময়সীমা বাড়ানো হতে পারে।

বাড়বে যুবসাথীতে আবেদনের সময়সীমা?

শুরুতে শুধুমাত্র অফলাইনে আবেদন করা গেলেও, বর্তমানে অনলাইনেও আবেদন করা যাচ্ছে। গত বুধবার অবধি ৭৬ লক্ষ ৭৭ হাজারেরও বেশি আবেদন জমা হয়েছে। এর মধ্যে সিংহভাগই স্বনির্ভর বাংলা ক্যাম্পে জমা পড়েছে বলে জানা হচ্ছে।

আরও জানা গিয়েছে, সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে দক্ষিণ ২৪ পরগণা জেলায়। দ্বিতীয় স্থানে রয়েছে মুর্শিদাবাদ, তৃতীয় বাঁকুড়া। এছাড়াও বাঁকুড়া, পুরুলিয়ার মত জেলার নামও রয়েছে।

আরও পড়ুনঃ হোলি সহ একাধিক ছুটি, মার্চ মাসে কতদিন বন্ধ ব্যাঙ্ক? দেখুন ছুটির তালিকা

প্রসঙ্গত, ২৬শে ফেব্রুয়ারি ছিল যুবসাথী প্রকল্পে আবেদন করার শেষ তারিখ। তবে স্বনির্ভর বাংলা ক্যাম্পে শুধুই এই প্রকল্প নয়, সাথে ভূমিহীন ক্ষেতমজুর প্রকল্প ও লক্ষীর ভান্ডারের জন্যও আবেদন করা যাচ্ছিল।

অনলাইন আবেদনের লিংক :  Yuba Sathi Online Application