বাঙালির ভ্রমণ মানেই চিরসাথী ভারতীয় রেল। এই যে দেখতে দেখতে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী হয়েই চলেছে। আর সামনেই পরীক্ষা শেষে গরমের ছুটি, তাতে ঘুরতে যাবেন অনেকেই। আর ঘুরতে যাওয়ার জন্য আরামদায়ক সফর করতে ট্রেনই সকলের প্রথম পছন্দ। তা আপনিও কি এবার পুরী যাওয়ার প্লানিং করেছেন? তাহলে এই প্রতিবেদন অবশ্যই পড়ুন। কারণ একাধিক ট্রেন বাতিল সহ বেশ কিছু দূরপাল্লার ট্রেনের যাত্রাপথ কমিয়ে দেওয়া হয়েছে। এই নিয়ে ইতিমধ্যেই বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে।
গরমের ছুটিতে বাতিল একাধিক ট্রেন
ইস্ট কোস্ট রেলের তরফ থেকে সম্প্রতি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেখানে জানানো হয়েছে, খুর্দা রোড ডিভিশনের পুরী স্টেশনের ৭ ও ৮ নং প্ল্যাটফর্মের রক্ষনাবেক্ষণ ও উন্নয়নের কাজ শুরু হয়েছে। সেই কারণে বেশ কিছু ট্রেন বাতিল ও একাধিক ট্রেনের রুট সংক্ষিপ্ত করা হয়েছে। এর ফলে আগামী মার্চ, এপ্রিল ও মে মাসে যাত্রীদের কিছুটা সমস্যার পড়তে হতে পারে। কোন কোন ট্রেন বাতিল ও কোনগুলির রুট সংক্ষিপ্ত করা হয়েছে? নিচে রইল সেই তালিকা।
বাতিল ট্রেনের তালিকা | East Coast Railway Cancelled Train List
68409 – খুর্দা রোড-পুরী মেমু ট্রেনটি আয়াগামী ১৫ই মার্চ থেকে একেবারে ১৫ই মে পর্যন্ত বাতিল থাকছে।
08012 – পুরী-ভঞ্জপুর স্পেশাল, এই ট্রেনটিও মার্চ মাসের ১৫, ২০, ২২, ২৭ ও ২৯ মার্চ, ৩, ৫, ১০, ১২, ১৭, ১৯, ২৪ ও ২৬ এপ্রিল, আর মে মাসের ১, ৩, ৮, ১০, ১৫ তারিখ বাতিল থাকছে।
08011 – ভঞ্জপুর-পুরী স্পেশাল, এই ট্রেনটিও একইভাবে মার্চের ১৪, ১৯, ২১, ২৬ ও ২৮ তারিখ, এপ্রিলের ২, ৪, ৯, ১১, ১৬, ১৮, ২৩, ২৫ ও ৩০ তারিখ ও মে মাসের ২, ৭, ৯, ১৪ ও ১৬ তারিখ বাতিল করা হয়েছে।
68410 – পুরী-খুর্দা রোড মেমু, এই ট্রেনটি পয়লা মার্চ থেকে এপ্রিল ও মে মাস জুড়ে বাতিল থাকছে।
০২৮৪০ – পুরী-শালিমার স্পেশাল, এই ট্রেনটিও মার্চ মাসের ১৬, ২৩ ও ৩০ তারিখ, ৬, ১৩, ২০ ও ২৭ এপ্রিল, আর মে মাসের ৪ ও ১১ তারিখ বাতিল থাকছে।
০২৮৩৯ – শালিমার-পুরী স্পেশাল, এই ট্রেনটিও একইভাবে মার্চের ১৫, ২২ ও ২৯ তারিখ, এপ্রিলের ৫, ১২, ১৯ ও ২৬ তারিখ ও মে মাসের ৩ ও ১০ তারিখ বাতিল করা হয়েছে।

এছাড়াও প্রায় ৩০টি এক্সপ্রেস ট্রেনের রুট ছোট করে দেওয়া হয়েছে। তাই যদি আপনিও এই সময়ের মধ্যে কোনো টিকিট কেটে থাকেন তাহলে উপরে দেওয়া ছবিটি ভালো করে দেখে নিন। সংক্ষিপ্ত ট্রেনের মধ্যে অন্যতম হল 12145 ও 12146 লোকমান্য তিলক-পুরী এক্সপ্রেস, এছাড়া 22201 ও 22202 শিয়ালদহ-পুরী দুরন্ত এক্সপ্রেস।









