বাংলায় এসআইআর (SIR in Bengal) এর জেরে প্রায় ৬০ লক্ষ এর বেশি মানুষের নাম বিচারাধীন বা Under Adjudication দেখা গিয়েছিল। এই সমস্ত ভোটারদের নথি যাচাই করার জন্য জোরকদমে চলছিল কাজ। আর তবে যাচাই করার পরেও সমস্যা মিটছে না। জানা যাচ্ছে, এখনও বহু মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়তে পারে। তারপর কি হবে? জানতে আজকের প্রতিবেদনটি শেষ অবধি পড়ুন।
SIR তালিকায় নাম না থাকলেও চিন্তা নেই!
যদি নতুন তালিকাতেও নাম না থাকে তাহলেও চিন্তার কিছু নেই। কারণ ফের একবার ট্রাইবুনালে আবেদন করা যাবে। অনলাইন কিংবা অফলাইন যে কোনো পদ্ধতিতেই সেটা করা সম্ভব। আবেদনের পর সবটা খতিয়ে দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। কমিশনের তরফ থেকে জানানো হয়েছে মোট ১৯টি ট্রাইবুনাল তৈরী করা হয়েছে। সেখানেই ভোটারকার্ড সংক্রান্ত অভিযোগের নিস্পত্তি করা হবে। এখন প্রশ্ন হল ট্রাইবুনালে আবেদন করবেন কিভাবে? দেখে নিন পদ্ধতি।
কিভাবে আবেদন করা যাবে ট্রাইবুনালে?
যেমনটা আগেই জানানো হয়েছে অনলাইন কিংবা অফলাইন দুইভাবেই আবেদন করা যেতে পারে। যদি অনলাইনে আবেদন করতে চান তাহলে কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট https://ecinet.eci.gov.in এ গিয়ে আবেদন করতে হবে। এছাড়া আপনার স্মার্টফোনে ECINET অ্যাপের মাধ্যমেও আপিল করা যেতে পারে। আর যদি অফলাইনে আবেদন করতে চান সেক্ষেত্রে আপনাকে DM, SDO কিংবা SDM অফিসে যেতে হবে। সেখানেই সমস্ত ডকুমেন্টস জমা করে আসতে হবে।
আরও পড়ুনঃ ১০০০ টাকা অসম্মানজনক! EPFO পেনশন বাড়ানোর জন্য সুপারিশ কমিটির, বাড়বে কতটা?
প্রসঙ্গত, ভোটার সংক্রান্ত মামলার নিস্পত্তির জন্য যে ট্রাইবুনাল গঠিত হয়েছে তাতে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল, প্রাক্তন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম থেকে শুরু করে একাধিক প্রাক্তন বিচারপতিদের দায়িত্বে রাখা হয়েছে। প্রতিটি জেলার জন্য আলাদা আলাদা বিচারপতিকে দায়িত্ব দেওয়া হয়েছে যাতে দ্রুত মামলা গুলির নিস্পত্তি হতে পারে।









