সিরিয়ালপ্রেমী সকল দর্শকদেরই মন খারাপ, অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর খবরে। এখনও অনেকেই বিশ্বাস করে উঠতে পারছেন না অভিনেতা আর আমাদের মাঝে নেই। তবু থেকে থাকেনি মেগার সম্প্রচার, আর প্রথা মত প্রকাশ্যে এল টিআরপি তালিকা (TRP List)। সেরার দৌড়ে কে এল প্রথম আর কারা পড়ল পিছিয়ে? চলুন জেনে নেওয়া যাক।
কে হল এসপ্তাহের বেঙ্গল টপার?
যেমনটা জানা যাচ্ছে, এসপ্তাহে 6.3 পয়েন্ট পেয়েছে জি বাংলার পরিণীতা। তবে দ্বিতীয় স্থানে রয়েছে জোড়া সিরিয়াল, জোয়ার ভাটা আর পরশুরাম দুজনেরই প্রাপ্ত নম্বর 6.0। এরপর তৃতীয় স্থানে রয়েছে রাঙামতি তীরন্দাজ, যার প্রাপ্ত নাম্বার 5.9।
জি বাংলার আরও একটি জনপ্রিয় ধারাবাহিক হল তারে ধরি ধরি মনে করি, যেখানে টান টান উত্তেজনার পর্ব দেখিয়ে 5.7 পয়েন্ট পেয়েছে। এর ঠিক পরেই রয়েছে ও মোর দরদিয়া, যার প্রাপ্ত নাম্বার 5.4। বাকি দোষের মধ্যে
বাংলা সিরিয়ালের টিআরপি তালিকা | Bengali Serial TRP List
- পরিণীতা – 6.3
- পরশুরাম আজকের নায়ক, জোয়ার ভাটা – 6.0
- রাঙ্গামতি তীরন্দাজ – 5.9
- তারে ধরি ধরি মনে করি – 5.7
- ও মোর দরদিয়া – 5.4
- গঙ্গা – 5.3
- প্রফেসর বিদ্যা ব্যানার্জী – 5.2
- কুসুম – 4.9
- লক্ষী ঝাঁপি – 4.7
- আমাদের দাদামণি – 4.4









