বাড়ল DA, তিন মাসের বকেয়াও পাবেন এই কর্মীরা

বর্তমানে অষ্টম বেতন কমিশন চালুই হওয়ার অপেক্ষায় আছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। এরই মাঝে এল ডিএ (Dearness Allowance) বৃদ্ধি খবর। কোন কর্মীরা পাবেন বর্ধিত হারের DA

Partha

Bank Employees Dearness Allowance HIke

বর্তমানে অষ্টম বেতন কমিশন চালুই হওয়ার অপেক্ষায় আছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। এরই মাঝে এল ডিএ (Dearness Allowance) বৃদ্ধি খবর। কোন কর্মীরা পাবেন বর্ধিত হারের DA ও কবে থেকে কার্যকর হবে? এছাড়া কত টাকা বাড়ছে এমন একাধিক প্রশ্নের উত্তর রইল এই প্রতিবেদনেই।

বাড়ল ব্যাঙ্ক কর্মীদের DA

চলতি মাস অর্থাৎ ১লা মে থেকেই DA বাড়ানোর সিদ্ধান্ত নীল কেন্দ্র। যদিও খুব একটা বেশি বাড়েনি, আগে যেটা 25% ছিল সেটা এবার বেড়ে 25.70% করা হয়েছে। এর ফলে প্রতিমাসের বেতনে বেশ কিছুটাকা এক্সট্রা পাওয়া যাবে। তাছাড়া ব্যাঙ্ক কর্মীরা এই ডিএ বৃদ্ধির সুবিধা পাবেন।

যদি কোনো ব্যাঙ্ক কর্মচারীর বেতন 67000 হয়ে থাকে তাহলে এই বৃদ্ধির আগে তার DA ছিল 21451.85 টাকা। যেটা এবার বেড়ে হবে 22052.50 টাকা। অর্থাৎ স্কেল I কর্মীদের ক্ষেত্রে 600 টাকা মত বেতন বৃদ্ধি হচ্ছে। এর থেকে উঁচু পদের ক্ষেত্রে, যদি মূল বেতন হয় 80560 টাকা তাহলে এতদিন DA মিলত 25689.60 টাকা। যেটা এবার বেড়ে হবে 26408.91 টাকা। অর্থাৎ 719.31 টাকা বাড়ছে ডিএ।