ফের বড়পর্দায় টেলি পাড়ার ‘হাটথ্রব’ আদৃত, জানালেন কবে ফিরবেন সিরিয়ালে!

আদৃত রায় (Adrit Roy) নামটা বাঙালি দর্শকদের কাছে বেশ পরিচিত। মিঠাই দিয়ে শুরু তারপর ‘মিত্তির বাড়ি’ ধারাবাহিকেও ফের মন জিতে নিয়েছেন অভিনেতা। তবে এবার জানা

Admin

Adrit Roy

আদৃত রায় (Adrit Roy) নামটা বাঙালি দর্শকদের কাছে বেশ পরিচিত। মিঠাই দিয়ে শুরু তারপর ‘মিত্তির বাড়ি’ ধারাবাহিকেও ফের মন জিতে নিয়েছেন অভিনেতা। তবে এবার জানা যাচ্ছে ফের বড়পর্দায় দেখা যাবে আদ্রিতকে। ‘ফিরে এসো অনুরাধা’ নামক ছবি সাইন করেছেন তিনি। এরপরেই বর্তমানের বাংলা ছবি ইন্ডাস্ট্রি নিয়ে মুখ খুললেন আদৃত।

বড়পর্দায় ফিরছেন আদৃত রায়

বর্তমানে চলতে থাকা প্রযোজক-ফেডারেশন-পরিচালক দ্বন্ধের মাঝে ছবি সাইন করতে গিয়ে কোন জিনিসটা মাথায় রাখেন অভিনেতা? উত্তরে জানান, অবশ্যই ভাবি। অনেক সময় এমন প্রস্তাব আসে যেটা শুনে বুঝতে পারি বাংলা ইন্ডাস্ট্রিতে আমাদের পরিকাঠামোয় ছবি তৈরী বেশ কঠিন। তবে আমি ভালো কাজকে সর্বদাই গুরুত্ব দিয়েছি। না হলে তো তিন মাস অন্তরই একটা করে কাজ করতাম।

নতুন ছবিতে আদৃত ছাড়াও আরও দুই নায়ক নীল ভট্টাচার্য ও জন ভট্টাচার্যকে দেখা যাবে। এই প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, আসলে চরিত্রটা বেশ গুরুত্বপূর্ণ। আর আমার যদি কোনো চিত্রনাট্য পড়ে ভালো লাগে তাহলে কতজন নায়ক, কে প্রযোজক, কে পরিচালক সেসব কিছুই ভাবনা-চিন্তা থাকে না। তাছাড়া এখানে ব্রান্ডের কি আছে? যদি পরিচালকেরা নিজেদের ব্র্যান্ড ভেবে থাকেন তাহলে তারা স্বপ্নের জগতে আছেন। বড় পরিচালকেরা একটা হিট সিনেমা করতে হিমশিম খাচ্ছেন। দেখতে হবে কে ভালোবেসে সিনেমা বানাচ্ছেন আর কে ইএমআই দেওয়ার জন্য। আমি ভালোবাসা থেকে কাজ করি আর সেটাই পরিচালকের মধ্যে দেখি। রইল বাকি আর্থিক চাপের কথা, তার জন্য ছোটপর্দা আমায় ভালোই পারিশ্রমিক দেয়।

প্রসঙ্গত, এই ছবির আগেও আদৃতকে বড়পর্দায় দেখা গিয়েছে। ‘নূর জাহান’ হল অভিনেতার ডেবিউ সিনেমা। বর্তমানে তাঁর হাতে বেশ কিছু কাজ রয়েছে। একইসাথে শীঘ্রই ছোটপর্দায় ফেরার ইঙ্গিতও দিয়েছেন তিনি।