হোলি সহ একাধিক ছুটি, মার্চ মাসে কতদিন বন্ধ ব্যাঙ্ক? দেখুন ছুটির তালিকা

এমএস তো প্রায় শেষের পথেই, তাই মার্চ মাসে কবে ব্যাঙ্ক বন্ধ (Bank Holiday) থাকবে সেটা জেনে নেওয়া বেশ দরকার। আসলে ফেব্রুয়ারি মাসে একে তো দিন

Admin

Bank Holiday List March 2026

এমএস তো প্রায় শেষের পথেই, তাই মার্চ মাসে কবে ব্যাঙ্ক বন্ধ (Bank Holiday) থাকবে সেটা জেনে নেওয়া বেশ দরকার। আসলে ফেব্রুয়ারি মাসে একে তো দিন সংখ্যা কম তার উপর বেশ কিছু ছুটি থাকায় অনেকেরই কিছু কাজ অসম্পূর্ণ থেকে যেতে পারে। এদিকে মার্চেও বেশ কিছু উৎসবের জেরে ছুটি থাকছে। তাই নিচে দেওয়া ব্যাঙ্ক হলিডে লিস্ট আগে থেকেই দেখে রাখুন।

মার্চ মাসে ব্যাঙ্ক ছুটির তালিকা | March Bank Holiday List

২রা মার্চ ২০২৬: মাসের প্রথম কাজের দিন সোমবারেই হোলিকা দহন উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ থাকবে। যদিও দেশের সর্বত্র নয়, কানপুর, লাখনোউ এ ব্যাঙ্ক বন্ধ থাকবে।

৩রা মার্চ ২০২৬: মঙ্গলবারও ছুটি থাকছে দেশের বহু রাজ্যের ব্যাঙ্ক। কোথাও দোলযাত্রা তো কোথাও ধুলান্ডি তো কোথাও আবার হোলিকা দহন উপলক্ষে ছুটি। এর মধ্যে কলকাতাও থাকছে।

৪ঠা মার্চ ২০২৬: বুধবার হোলি উপলক্ষে দিনেও বেশ কিছু জায়গায় ব্যাঙ্ক বন্ধ থাকবে।

১৩ই মার্চ ২০২৬: শুক্রবার, মিজোরাম ও জম্মুতে চাপচার কুট দিবস উপলক্ষে এদিন ব্যাঙ্ক বন্ধ থাকবে।

১৭ই মার্চ ২০২৬: মঙ্গলবার, শব ই কদর উপলক্ষে জম্মু, কাশ্মীর ও ইমফলে বন্ধ থাকবে ব্যাঙ্কিং। পরিষেবা

১৯শে মার্চ ২০২৬: বৃহস্পতিবার, বোলপুর, বেঙ্গালুরু, চেন্নাই, হায়দরাবাদ, মুম্বই, নাগপুর সহ আরও বেশ কিছু জায়গায় উগাদি, তেলেগু নববর্ষ ও প্রথম নবরাত্রি উপলক্ষে ছুটি থাকবে।

২০ই মার্চ ২০২৬: শুক্রবার, ঈদ-উল-ফিতর উপলক্ষে বহু জায়গায় ব্যাঙ্ক বন্ধ থাকবে। কলকাতা সহ পশ্চিমবঙ্গেও এই দিন ব্যাঙ্ক হলিডে।

২১শে মার্চ ২০২৬: শনিবার, ইদ-উল-ফিতর উপলক্ষেই বহু জায়গায় ব্যাঙ্ক বন্ধ থাকবে।

২৬ ও ২৭ মার্চ ২০২৬: বৃহস্পতিবার, রামনবমী উপলক্ষে কলকাতা সহ একাধিক জেলায় ব্যাঙ্ক বন্ধ থাকবে।

৩১শে মার্চ ২০২৬: মঙ্গলবার, অর্থবর্ষের শেষ দিন হলেও মহাবীর জয়ন্তী উপলক্ষে কলকাতা সহ একাধিক জেলায় ব্যাঙ্ক ছুটি থাকবে।

এই ছিল মার্চ মাসের ব্যাঙ্ক ছুটির তালিকা। তবে এই দিনগুলিতে ব্র্যাঞ্চে গিয়ে পরিষেবা না পাওয়া গেলেও অনলাইন ও ATM পরিষেবা চালু থাকবে।