১০০০ টাকা অসম্মানজনক! EPFO পেনশন বাড়ানোর জন্য সুপারিশ কমিটির, বাড়বে কতটা?

মূল্যবৃদ্ধি যে হারে বাড়ছে তাতে নিত্যদিন খরচ সামলানো বেশ মুশকিল হয়ে দাঁড়িয়েছে। জানলে অবাক হবেন, এই বাজারেও অনেকে মাত্র ১০০০ টাকা EPFO পেনশন পান। তাই

Admin

EPFO preparing to hike minimum pension from Rs 1000

মূল্যবৃদ্ধি যে হারে বাড়ছে তাতে নিত্যদিন খরচ সামলানো বেশ মুশকিল হয়ে দাঁড়িয়েছে। জানলে অবাক হবেন, এই বাজারেও অনেকে মাত্র ১০০০ টাকা EPFO পেনশন পান। তাই এবার নূন্যতম পেনশন ৭৫০০ টাকা করার জন্য দাবি জানিয়েছেন লক্ষ লক্ষ পেনশন প্রাপকের। সম্প্রতি সংসদেও এই নিয়ে কথা উঠেছে।

সংসদে নূন্যতম পেনশন বাড়ানোর সুপারিশ কমিটির

এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন বা EPFO এর সাম্প্রতিক একটি কমিটি সর্বনিম্ন ১০০০ টাকার পেনশন বর্তমানে একদিকে যেমন অসম্মানজনক তেমনই কম। তাছাড়া বর্তমানে যে হারে সমস্ত জিনিসের দাম বাড়ছে তাতে মাত্র ১০০০ টাকায় মাসিক খরচ মেটানো কার্যত অসম্ভব। তাই মিনিমাম পেনশন বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। একইসাথে জানানো হয়েছে নূন্যতম ৭৫০০ টাকা হওয়া উচিত পেনশন। যদিও সূত্রমতে, ইতিমধ্যেই এই টাকার অঙ্ক বাড়িয়ে ২৫০০-৩০০০ টাকা করার জন্য আলোচনা চলছে।

পেনশন কি বাড়বে?

২০২৬ এ দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই অনেকের মনে প্রশ্ন আসছে, তাহলে কি পেনশন সত্যিই বাড়বে? কমিটির পক্ষে জানানো হয়েছে, ইতিমধ্যেই কেন্দ্রের তরফ থেকে আর্থিক সহায়তা আসে এই প্রকল্পে। EPF সদস্যরা যে ১.১৬% টাকা দেন ও ১০০০ টাকা প্রতিমাসে পেনশন পান তার জন্য সরকার বাজেটে বরাদ্দ ঘোষণা করেছে। তবে শ্রম মন্ত্রক বাজেট বাড়ানোর সম্ভাবনা দেখে তবেই নয়া সুপারিশ করেছে। যদি আগামীতে নূন্যতম পেনশন ৭৫০০ টাকা করা হয় তাহলে দেশের লক্ষ লক্ষ রিটায়ার্ড মানুষেরা স্বস্তি পাবেন।