শুধুই নয় চাল-গম সস্তায় মিলবে ছোলা-চিনিও! স্পেশাল রেশন ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

ক্যালেন্ডারের পাতায় ফেব্রুয়ারি মাসের পাশাপাশি রমজানও চলছে। আর এই উপলক্ষেই বিশেষ ঘোষণা এল পশ্চিমবঙ্গ সরকারের (Government of West Bengal) তরফ থেকে। খাদ্য ও সরবরাহ বিভাগের

Nandini

Government of West Bengal special ration package for Ramadan month

ক্যালেন্ডারের পাতায় ফেব্রুয়ারি মাসের পাশাপাশি রমজানও চলছে। আর এই উপলক্ষেই বিশেষ ঘোষণা এল পশ্চিমবঙ্গ সরকারের (Government of West Bengal) তরফ থেকে। খাদ্য ও সরবরাহ বিভাগের তরফ থেকে নয়া নির্দেশিকা জারি করা হয়েছে। সেখানে জানানো হয়েছে, আগামী ১৯ই মার্চ অবধি রমজান উপলক্ষে বিশেষ প্যাকেজ পাওয়া যাবে রেশনে। চাল ও গম তো ছিলই, সাথে ছোলা ও চিনি সহ আরও বেশ কিছু দ্রব্যাদি পাওয়া যাবে।

রমজান উপলক্ষে বিশেষ রেশন প্যাকেজ পশ্চিমবঙ্গ সরকারের

সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, আগামী ১৯শে মার্চ অবধি সংখ্যালঘ সম্প্রদায়ের মানুষেরা বিশেষ রেশন। কারণ রমজানের সময় খাদ্য দ্রব্যের চাহিদা বেশ কিছুটা বেড়ে যায়। তাই আর্থিকভাবে কমজোর মানুষেরাও যাতে তাদের উৎসব পালন করতে পারেন তার জন্যই ন্যায্য মূল্যের দোকানে এই ব্যবস্থা করা হচ্ছে। কি কি পাওয়া যাবে? তার তালিকা নিচে দেওয়া হল:

  • পরিবার পিছু ১ কেজি চিনি পাওয়া যাবে মাত্র ৩২ টাকায়।
  • ১ কেজি গমের আটা পাওয়া যাবে মাত্র ৩০ টাকায়।
  • ১ কেজি ছোলাও পাওয়া যাবে মাত্র ৬৫ টাকায়।

প্রসঙ্গত, আপনি যদি রেশন গ্রাহক হন ও আপনার ফোন নাম্বার রেজিস্টার থাকে তাহলে আপনার কাছে প্রাপ্য দ্রব্যের তালিকা এসএমএসের মাধ্যমে পাঠানো হবে। ইতিমধ্যেই অনেকে নিজেদের পরিবারের প্রাপ্য রেশন সামগ্রী তুলতে শুরুও করে দিয়েছেন। তাই আপনিও দেরি না করে নিজের রেশন ডিলারের থেকে ন্যায্য মূল্যে এই জিনিসগুলি নিয়ে নিতে পারবেন।