‘কোর্টে আমার মুখ চলে, আর কোর্টের বাইরে হাত চলে’ ডায়লগটা মনে আছে নিশ্চই? হ্যাঁ ঠিকই ধরেছেন, গীতা LLB সিরিয়ালের (Bengali Serial) কথাই বলছি। নবাগত হলেও এই মেগা দিয়েই জনপ্রিয়তা পেয়েছেন অভিনেত্রী হিয়া মুখার্জী (Hiya Mukherjee)। গত বছর অক্টোবরেই শেষ হয়ে যাওয়ার পর ফের কবে দেখা যাবে অভিনেত্রীকে সেই অপেক্ষায় ছিলেন ভক্তরা। সম্প্রতি সেই সুখবর মিলেছে।
নতুন ধারাবাহিকে ফিরছেন হিয়া মুখার্জী
ষ্টার জলসার তরফ থেকে এক নতুন মেগার প্রোমো রিলিজ করা হয়েছে। যেখানে মুখ্য চরিত্রে দেখা যাচ্ছে হিয়াকে। ইতিমধ্যেই ভিডিওটিতে লক্ষ লক্ষ মানুষের ভিউ হয়ে গিয়েছে। লাইকের সংখ্যাও এক লক্ষ ছুঁই ছুঁই। এখন অপেক্ষা শুরুর দিনক্ষণ ও টাইমস্লট প্রকাশ্যে আসার।
গঙ্গা সিরিয়ালের স্টোরিলাইন | Bengali Serial Ganga
প্রথম প্রোমো থেকে যেমনটা জানা যাচ্ছে, নায়িকা ছোট থেকেই বেশ অভাবের মধ্যে দিয়ে বড় হয়েছে। আমরা অনেকেই নদীর তীরে বিশেষ করে গঙ্গার ঘাটে বেশ কিছু ছোট ছোট ছেলে মেয়েদের দেখেছি পয়সা কুড়াতে। গল্পের নায়িকাও গঙ্গাতে ডুব দিয়ে পয়সা তুলে আনে। হয়তো আয় খুব বেশি হয় না, তবে তাতে কোনো দুঃখ নেই। বেশ দিন কাটছে নায়িকা গঙ্গার।
অন্যদিকে নায়কের চরিত্রে দেখা যাচ্ছে কথা সিরিয়াল খ্যাত সাহেব চ্যাটার্জীকে। এখানে দুষ্কৃতীদের যম এক পুলিশ অফিসার হিসাবে দেখা যাবে, যার জীবনে কোনো রং নেই। আছে শুধুই ডিউটি। তবে কি গঙ্গাই রং আনবে ইন্সপেক্টর অর্জুনের জীবনে? জানতে গেলে দেখতে হবে ধারাবাহিকটি। নিচে প্রোমো ভিডিওটি দেওয়া রইল।









