Neem Phooler Madhu : জি বাংলার (Zee Bangla) বহুল চর্চিত সিরিয়াল ‘নিম ফুলের মধু’ (Neem Phooler Madhu)। বিয়ের একটা বছর পার করেও শাশুড়ির মন জয় করতে পারেনি পর্ণা। কৃষ্ণার কাছে যেকোনো দোষের ভাগিদার পর্ণা। তবে আগত উত্তরাধিকারীর যত্নের কোনো ত্রুটি রাখছেননা তিনি। সৃজনের চরিত্রে এসেছে আমূল বদল। সৃজন যে পর্ণাকে ভালোবাসে তা দর্শক জানেন।
কিন্তু, পাশাপাশি সৃজন একজন মেরুদন্ডহীন নায়ক হিসেবে পরিচিতি পাচ্ছিল দর্শকমহলে। পর্ণাকে কথায় কথায় সন্দেহ, আর বিপদে পর্ণার হাত ছেড়ে সরে দাঁড়ানোটাই সৃজনের চারিত্রিক বৈশিষ্ট্য হয়ে দাঁড়িয়েছিল। তবে এখন যে সৃজনকে দর্শক দেখছেন। তার প্রশংসা করতে করতে একটুও ক্লান্ত হচ্ছেননা দর্শক।

সৃজন আর পর্ণাকে অবিশ্বাস করেনা। সে পরনের সমস্ত বিপদে, বাড়ির বিপদে ঝাঁপিয়ে পরে পর্ণার সাথে। বৌকে রক্ষা করতে সৃজন সর্বদা তৎপর। সে তাতে মায়ের আপত্তি থাকলেও। মায়ের হাজার বারণ হাজার আপত্তির যথাযথ প্রতিবাদ করে সৃজন। মাকে বোঝানোর চেষ্টা করে। সম্প্রতি, অয়নের ‘ধ্যাষ্টামো’ মিটতেই কৃষ্ণার নতুন পাগলামি শুরু হয়েছে।
আরও পড়ুনঃ জোর করে বর্ষার বিয়ে, মাথার তার কাটতেই আজব কীর্তি ঘটালো পর্ণা! ফাঁস ধুন্ধুমার পর্ব
কৃষ্ণা কিছুতেই বর্ষার সাথে পিকলুর বিয়ে হতে দেবেননা। তাই তিনি একপ্রকার জোর করেই বর্ষার বিয়ে ঠিক করে ফেলেছেন অন্যত্র। এদিকে বর্ষা কিছুতেই মায়ের এই জেদ মেনে নেবেনা। পর্ণাও কৃষ্ণাকে জানিয়েছে, বর্ষা আর পিকলু রাজি থাকলে তাদের বিয়ে কেউ আটকাতে পারবেনা। আমিতোষ ছেলের বউয়ের পক্ষেই কথা বলেছেন।

তিনি কৃষ্ণাকে বলে দিয়েছেন, মেয়ের খুশি তার কাছে গুরুত্বপূর্ণ। তার স্ত্রীর অযথা জেদটা নয়। এবার কৃষ্ণা কি করে সেটাই দেখার। অন্যদিকে, বর্ষা পিকলুকে তাকে নিয়ে পালিয়ে যেতে বলে। সব মিলিয়ে টানটান পর্ব এখন ধারাবাহিকে। কি হবে জানতে চোখ রাখুন এইখানে।









