আপনি কি শিয়ালদহ (Sealdah Railway Division) লাইনের নিত্যযাত্রী? তাহলে আপনার জন্য রয়েছে বড় খবর। প্রতিদিন লোকাল ট্রেনে চড়েই নিজের কর্মস্থলে ও গন্তব্যে পৌঁছে যান লক্ষ লক্ষ মানুষ। আর শিয়ালদহ লাইনের ভিড় সম্পর্কে আলাদা করে কিছুই বলতে লাগে না। তবে এবার যাত্রীদের জন্য এল সুখবর। ভোটের আগে বেশ কিছু স্পেশাল ট্রেন চালু হচ্ছে। একইসাথে একাধিক ট্রেনের সময়সূচিরও পরিবর্তন হচ্ছে।
Sealdah Railway Division এ স্পেশাল ট্রেন চালু রেলের!
যেমনটা জানা যাচ্ছে আগামী ১৬ই মার্চ থেকে পরীক্ষামূলকভাবে বেশ কিছু ট্রেনের রুট সম্প্রসারণ করা হয়েছে। যার ফলে এক দিকে যেমন যাত্রীরা কিছু ট্রেন বেশি পাবেন, তেমনি অফিস টাইমে ভিড় কিছুটা কমতে পারে বলে আশা করা হচ্ছে। নিচে নতুন রুট ও নতুন টাইমটেবিল দেওয়া হল।
শিয়ালদহ-রানাঘাট-গেদে লাইনে স্পেশাল ট্রেন
1. 31227 শিয়ালদহ-ব্যারাকপুর লোকালটি এবার থেকে গেড়ে অবধি সম্প্রসারণ করা হল। ফলে এই ট্রেনেই সোজা গেদে পৌঁছে যেতে পারবেন যাত্রীরা। ট্রেনটির নতুন নাম্বার হচ্ছে 31931 আপ শিয়ালদহ-গেড়ে স্পেশাল।
2. 31226 ব্যারাকপুর-শিয়ালদহ লোকাল এবার থেকে আর ব্যারাকপুর নয় বরং গেদে থেকে ছাড়বে। অর্থাৎ এই ট্রেনটিরও নাম্বার বদলে যাচ্ছে। নতুন নাম্বার হল 31930 ডাউন গেদে-শিয়ালদহ লোকাল।
3. 31431 শিয়ালদহ-নৈহাটি লোকাল এবার থেকে বিকেল ৪ টে ৩০ এর পরিবর্তে ৪ টে ৫০ মিনিটে ছাড়বে। শুধু তাই নয়, এর যাত্রাপথও বাড়িয়ে গেদে পর্যন্ত করে দেওয়া হয়েছে। আর নতুন ট্রেনের নাম্বার হয়েছে 31933।
4. 31750 গেদে-রানাঘাট লোকাল ও 30154 নৈহাটী-মাঝেরহাট লোকাল দুটিকে মিলিয়ে একটি ট্রেন করে দেওয়া হয়েছে। অর্থাৎ এবার একটি ট্রেনই গেদে থেকে মাঝেরহাট অবধি যাবে। নতুন এই স্পেশাল ট্রেনটির নাম্বার 30144 যেটা ৪ টে বেজে ১৫ মিনিটে গেদে স্টেশন থেকে ছাড়বে।
ট্রেনের বদলে যাওয়া টাইমটেবিল
- 31333 শিয়ালদহ-কল্যাণী সীমান্ত লোকাল বিকেল ৪টে ৫০মিনিট এর বদলে ৪টে ৩০মিনিটে ছাড়বে।
- 31931 শিয়ালদহ-গেদে লোকাল সকাল ৯টা বেজে ২৮ মিনিটে যাত্রা শুরু করবে ও বেলা ১২টা বেজে ৭ মিনিটে গেদে পৌঁছাবে।
- 31930 গেদে-শিয়ালদহ সকাল ৮টা বেজে ২৬মিনিটে যাত্রা শুরু করে ১০টা ৫৭মিনিটে শিয়ালদহ পৌঁছাবে।
- 31933 শিয়ালদহ-গেদে লোকাল বিকেল ৪টে বেজে ১৫মিনিটে শিয়ালদহ থেকে ছেড়ে সন্ধ্যে ৭টা বেজে ৩৮মিনিটে গেড়ে পৌঁছাবে।
- 30144 গেদে-মাঝেরহাট লোকাল বিকেল ৪টে ১৫মিনিটে গেদে থেকে ছাড়বে ও মাঝেরহাট পৌঁছাবে সন্ধ্যে ৭টা বেজে ২৮ মিনিটে।
উপরিউক্ত এই স্পেশাল ট্রেনগুলি আপাতভাবে চালু করা হয়েছে। তবে এভাবেই যে থেকে যাবে সেটা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তবে পরবর্তি ঘোষণা অবধি এমনটা চলবে বলেই মনে করা হচ্ছে।









