এবছরেই বিয়ে সেরেছেন পর্দার জনপ্রিয় জুটি রণজয় বিষ্ণু (Ranojoy Bishnu) ও শ্যামৌপ্তি মুডলী। আর বিয়ের পর আজ তার প্রথম জন্মদিন। বলার অপেক্ষা রাখে না, এই দিনটা মিস ওয়াইফের কাছে বেশ গুরুত্বপূর্ণ। তাই সারপ্রাইজ প্ল্যান করেছেন, কিন্তু মুশকিল একসাথে থাকায় লুকিয়ে প্ল্যান করা দায়। কি প্ল্যান করলেন শ্যামৌপ্তি? চলুন জেনে নেওয়া যাক।
বিয়ের পর রণজয়ের প্রথম জন্মদিনে সারপ্রাইজ শ্যামৌপ্তির
অভিনেত্রীর মতে, বেশ সন্তর্পণে বরের প্রিয় রান্না করে খাওয়ানোর প্ল্যান করেছেন শ্যামৌপ্তি। খাবারের মেনুতে শুরুতেই থাকছে ধোঁকা, কারণ ওটা যে ফেবারেট। এছাড়াও পাঁচরকম ভাজা থাকবে। একইসাথে চিকেন, চিংড়ির মালাইকারি থেকে পায়েসও নিজের হাতেই রাঁধবেন গিন্নি। তবে যেহেতু দুজনকেই কাজে বেরোতে হবে তাই খুব বেশি আয়োজন করা সম্ভব হচ্ছে না। কাজ থেকে ফিরে রাত্রে বন্ধুরা আসবে সবাই মিলে জমিয়ে খাওয়া দাওয়া হবে।
View this post on Instagram
প্রসঙ্গত, বিয়ের পর ১ মাস কেটেছে দম্পতিটির। বিবাহিত জীবন নিয়ে অভিনেত্রীর মত, এখনও ভাবতেই পারি না যে আমাদের বিয়ে হয়ে গেছে। ‘গুড্ডি’র শুটিংয়ের সময় দেখতাম রেগে যেত, কিন্তু এখন অনেকটাই বদলে গিয়েছে। কিভাবে প্রিয় মানুষদের আগলে রাখতে হয় যেন শিখছি ওর থেকে। এমনটাই সারাজীবন থেকে যাক এটাই জন্মদিনে কামনা। একইসাথে আরও জানান, ঠিক যেমন মা-বাবা আমায় শাসন করে তেমনি রণজয় ওর মামা, মাসি পরিবারের সকলকে সন্তানের মত। আর আমি দূর থেকেই উপভোগ করি মুহূর্তগুলো।









