বর্তমানে ষ্টার জলসা (Star Jalsha) ও জী বাংলা (Zee Bangla) এই দুই বিনোদন চ্যানেলের মাঝে হাড্ডাহাড্ডি লড়াই চলতে থাকে। জী বাংলার মিঠাই সিরিয়াল এতটাই সকলের মাঝে জনপ্রিয় যে, মিঠাই না দেখলে দর্শকের সন্ধ্যা সম্পূর্ণ হয়না। তবে সম্প্রতি বিগত কিছুদিন যাবৎ মিঠাইয়ের চলতি ট্র্যাক দর্শকের বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল। মিঠাইয়ের প্রতি সিদ্ধার্থের আচরণ বা মনোহরায় সকলের কোমর বেঁধে ঝগড়া করা এগুলো পছন্দ করছিলেননা দর্শক।
কবে আবার মনোহরায় সকলের মিলমিশ হবে ? কবে আবার হল্লা পার্টি একসাথে আনন্দ করবে, ‘সিডাই’ (Sidai) মুহূর্ত আবার কবে ধরা দেবে পর্দায় সেই আশায় অপেক্ষা করছিলেন দর্শক। অবশেষে দর্শকের অপেক্ষার কিছুটা অবসান ঘটেছে। মনোহরার ছোটদের ঝগড়া মিটে গেছে। তবে দাদাই ঠাম্মির ভাব কবে হবে তা এখনও বোঝা যাচ্ছে না। তবে হয়তো খুব শীঘ্রই দাদাই ঠাম্মিও আবার এক হয়ে যেন এই ছেলে vs মেয়ে যুদ্ধ বন্ধ করে দেবে।

এদিকে সিড মিঠাইকে (Mithai) জোর টেক্কা দিয়ে আবারও উপরে ধূলোকনা। ধূলোকনা (Dhulokona) এবারে টিআরপি তালিকায় সবার উপরে স্থান ছিনিয়ে নিয়েছে। মিঠাইকে জোর টক্কর দিয়েছে লালন ফুলঝুরি। লালন ও ফুলঝুরির বিয়ে ভেঙে গিয়ে তাদের আলাদা হয়ে যাওয়াতে দর্শক ঠিক পছন্দ করছিলেননা ধূলোকনায় লালন ফুলঝুরির বিরহ। উপরোন্ত চড়ুইয়ের বদমাইশি দেখতে দেখতে দর্শক একপ্রকার ক্লান্ত হয়ে পড়েছিলেন। কিন্তু অভিনেতা তথাগত ধারাবাহিকে প্রবেশের পর তার ভক্তরা আবার ধূলোকনায় আকর্ষণ ফিরে পান।
বিয়ের আসরে উপস্থিত বর বেশে অঙ্কুর বিয়ে দিতে চলেছে লালন ও ফুলঝুরির। আর লালন ফুলঝুড়ির আবারও বিয়ে হতে চলেছে দেখে দর্শক বেশ খুশি হয়েছেন তাদের জন্য। আর দর্শকের পছন্দের ফলাফল দেখতে পাওয়া যায় এই সপ্তাহের টিআরপি তালিকায়। সবাইকে পিছনে ফেলে এগিয়ে গেছে ধূলোকনা। ধূলোকনার অনুরাগীরা লালন ও ফুলঝুরির একত্রে নামকরণ করেছেন। আর সেই নাম শুনে একাংশ দর্শক নিজেরাই বেশ মজা পেয়েছেন। এই জুটির একত্রে নাম দেওয়া হয়েছে ‘লালঝুরি’ (Laljhuri)।









