Sritama Bhattacharjee : অভিনেত্রীরা সকলে যে শুধুই অভিনয়ে দক্ষ তা কিন্তু নয়। টলিউডের (Tollywood) এমন কিছু অভিনেতা আছেন যারা অভিনয়ের পাশাপাশি কেউ নাচতে ভালোবাসেন আবার কেউ গাইতে। কারোর নাচের দক্ষতা এত সুন্দর যে অভিনয়কেও ছাপিয়ে যাবে, আবার কারোর কন্ঠ এতটাই সুরেলা এতটাই মধুর যা অভিনয়কেও হার মানাবে। তেমনই এক অভিনেত্রী শ্রীতমা ভট্টাচার্য (Sritama Bhattacharjee)। যিনি অভিনয়ের পাশাপাশি গানেও খুব দক্ষ।
টলি ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী শ্রীতমা ভট্টাচার্য। যাকে দেখা যাচ্ছে, জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ‘কার কাছে কই মনের কথা’(Kar Kache Koi Moner Katha)তে পুতুল চরিত্রে। তাঁর অভিনয় সকলের বেশ ভালোই লাগছে। দর্শকদের কাছে বেশ প্রশংসা পাচ্ছে। আগের সব চরিত্র এই চরিত্রের কাছে হার মেনেছে। এতটাই শক্তিশালী চরিত্র আর এতটাই শক্তিশালী অভিনয়।

তাই তো অনুরাগীরা বলছেন, ‘ অভিনয়ে এই মেয়েটা কে টেক্কা দেয়া সত্যিই খুব কঠিন। “মা” সিরিয়ালের সেই ঝিলিক থেকে আজকের ‘কার কাছে কই মনের কথা র পুতুল হাবলি। বলছি অভিনেত্রী “শ্রীতমা ভট্টাচার্য” র কথা। কলকাতার টপ ৫ অভিনেত্রীর যদি একটা তালিকা করা হয় নিঃসন্দেহে শ্রীতমা তাদের একজন।’
আরও পড়ুনঃ TRP-জুড়ে জলসার জয়! হাড্ডাহাড্ডি লড়াইয়ে টপার কে জ্যাস নাকি পর্ণা? রইল সম্পূর্ণ তালিকা
তবে অভিনয়ের পাশাপাশি অভিনেত্রী বেশ ভালো গান গাইতে পারেন। আর সেই গানের ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। তিনি গাইছেন ‘সত্যম শিবম সুন্দরম’ গানটি। অনেকেই তাঁর গান শুনে বেশ প্রশংসা করেছেন। তবে এটা প্রথম নয়, এর আগেও অনেক গান গেয়েছেন, যেগুলো বেশ ভাইরাল হয়েছে। যেমন- কথা হয়েছিল, আমার স্বপ্ন যে, তোল ছিন্ন বীনা প্রভৃতি।
উল্লেখ্য, শ্রীতমার অভিনয় জীবন শুরু হয়, জি বাংলার জনপ্রিয় বাংলা সিরিয়াল ‘অগ্নিপরীক্ষা’ দিয়ে। তারপর একে একে সুপার হিট বাংলা সিরিয়াল, ‘মা’, ‘ইচ্ছে নদী’, ‘কাদম্বিনী’, ‘গ্রামের রানী বীণাপাণি’, ‘সোহাগ জল’, সহ,আরও অনেক ধারাবাহিকে অভিনয় করেছেন। তাঁর অভিনয় দেখে অনেকেই প্রশ্ন তোলেন, সবরকম গুণ থাকা সত্ত্বেও কেন মুখ্য চরিত্রে দেখা যায়না অভিনেত্রীকে? এর উত্তরে জানিয়েছেন, তিনি নায়িকা হতে আসেননি, তিনি এসেছেন ভালো অভিনেত্রী হতে।









